ছাত্র আন্দোলনে হামলা: মানিকগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
তিনি নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রজনতার মিছিলে হামলার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও মানিকগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি তাপস সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শহরের রিজার্ভ ট্যাংক এলাকা থেকে রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমান উল্লাহ জানিয়েছেন।
তাপস সাহা রিজার্ভ ট্যাংক এলাকার স্বপন সাহার ছেলে।
ওসি বলেন, তাপস সাহাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
