২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে গরমে অসুস্থ হয়ে প্রবাসীর মৃত্যু

সৌদি প্রবাসী খায়রুল সকালে শ্রমিকদের সঙ্গে তার ভুট্টার জমিতে কাজ করছিলেন বলে জানান জেলার সিভিল সার্জন।

নাটোরে গরমে অসুস্থ হয়ে প্রবাসীর মৃত্যু
মো. খায়রুল ইসলাম।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2024, 03:11 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

নাটোরের নলডাঙ্গা উপজেলায় ভুট্টা তুলতে গিয়ে তীব্র গরমে অসুস্থ হয়ে একজনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খাজুরা ইউনিয়নের উজানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নাটোরের সিভিল সার্জন মো. মশিউর রহমান।

মৃত মো. খায়রুল ইসলাম (৫০) ওই এলাকার মো. আব্দুর রহমানের ছেলে। তিনি ১৫দিন আগে সৌদি আরব থেকে দেশে ফিরে আসেন। 

সিভিল সার্জন মশিউর বলেন, “সৌদী প্রবাসী খায়রুল সকালে শ্রমিকদের সঙ্গে তার ভুট্টার জমিতে কাজ করছিলেন। বেলা ১১টার দিকে তীব্র গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় শ্রমিকেরা তাকে উদ্ধার করে খাজুরা বাজারে আনলে সেখানে তার মৃত্যু হয়।“

ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক মো. নাজমুল হক বলেন, নাটোরে তীব্র তাপপ্রবাহ চলছে।সোমবার নাটোরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।