১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ক্ষেতে কাজ করতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

ইউপি চেয়ারম্যান জানান, ক্ষেতে একটি গর্ত পা দিয়ে বন্ধ করতে গিয়ে সাপ তাকে কামড় দেয়।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2024, 09:10 AM

Updated : 22 Feb 2024, 09:10 AM

রাজবাড়ী সদর উপজেলায় ক্ষেতে কাজ করতে গিয়ে সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার বিকালে সাপের কামড়ের পর রাতে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান বলে উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ ভূঁইয়া জানান।

নিহত বিল্লাল বেপারী (৪৫) উপজেলার রূপপুর গ্রামের আব্দুল বেপারীর ছেলে।

পরিবারের বরাতে সোমবার ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ ভূঁইয়া বলেন, প্রতিদিনের মত রোববার বিকালে বিল্লাল ক্ষেতে কাজ করতে যান। ক্ষেতে কয়েকটি গর্ত দেখে একটি পা দিয়ে বন্ধ করতে যান। তখন গর্তের ভেতরে থাকা সাপ তাকে কামড় দেয়।

“প্রথমে বিষয়টি তিনি আমল দেননি। কিছুক্ষণ পর প্রতিক্রিয়া শুরু হলে পরিবারের লোকেরা তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়।

“সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠানো হয় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় তিনি রাতেই মারা যান।”

ইউপি চেয়ারম্যান আরও বলেন, “বিষয়টি খুবই দুঃখজনক। সাপে কাটার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিলে হয়ত তাকে বাঁচানো যেত।”

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ০২ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]