Published : 05 Jul 2026, 06:27 PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
রোববার দুপুরে তিনি জাদুঘর পরিদর্শন করেন বলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক এস এম কামরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তিনি বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এসব মূল্যবান নিদর্শনগুলো সংরক্ষণে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম, বরেন্দ্র গবেষণা জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক কাজী মো. মোস্তাফিজুর রহমান এবং দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাদুঘরের বিভিন্ন গ্যালারি, প্রাচীন পুঁথির সংগ্রহ এবং গ্রন্থাগার ঘুরে দেখেন মার্কিন রাষ্ট্রদূত।
পরিদর্শন শেষে ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানার আগ্রহ থেকেই এ সফরের আয়োজন করা হয়েছে।
তিনি বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বরেন্দ্র গবেষণা জাদুঘর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রশংসা করেন।
ভবিষ্যতে জাদুঘরের মূল্যবান সংগ্রহ সংরক্ষণে সহযোগিতামূলকভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি।
পরিদর্শন শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের হাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেন।