২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণার দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, পেল নানা অনিয়ম

স্বাস্থ্য সেবায় হয়রানি ও বিভিন্ন খাতে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাতের সত্যতা পাওয়ার দাবি করেছে দুদক।

নেত্রকোণার দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, পেল নানা অনিয়ম
নেত্রকোণার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গুদামে বিভিন্ন মালামাল পরীক্ষা করে দেখছেন দুদকের কর্মকর্তারা।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2026, 09:04 PM

Updated : 26 Aug 2026, 05:37 PM

নানা অনিয়মের অভিযোগে নেত্রকোণার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দুদকের ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজু মোহাম্মদ সারোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে হাসপাতালের জরুরি বিভাগ, বিভিন্ন ওয়ার্ড, বহির্বিভাগ, রান্নাঘর ও মালামাল সংরক্ষণের গুদাম ঘুরে খাবার, ওষুধ ও রোগীদের টিকিট কাটা এবং ভুয়া বিল ভাউচারের অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়ার দাবি করেছে দুদক।

সহকারী পরিচালক রাজু মোহাম্মদ সারোয়ার হোসেন বলেন, স্বাস্থ্য সেবায় হয়রানি এবং বিভিন্ন খাতে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অনিয়ম নিয়ে পাওয়া আলামতের বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছেন দুদকের এ কর্মকর্তা।