২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

খেলতে গিয়ে ডোবায় পড়ে প্রাণ গেল শিশুর

স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2024, 04:52 PM

Updated : 10 Sep 2026, 12:25 PM

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ডোবায় ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের আহুরা গ্রামে এ ঘটনা ঘটে বলে নাচোল থানার ওসি মনিরুল ইসলাম জানান।

মৃত দুই বছর বয়সী ফাহিম ওই গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

ফতেপুর ইউপি সদস্য সাব্বির আহমেদ বলেন, “ফাহিম ও নাঈম জমজ দুই ভাইসহ প্রতিবেশী অন্য‌ শিশুরা ডোবার পাশে খেলা করছিল। এ সময় ফাহিম ডোবায় পড়ে ডুবে যায়।

“তখন অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা গিয়ে ফাহিমকে উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।”

এ ঘটনায় প্রয়োজনীয় আইনী ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি মনিরুল।