০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরে বেশি দামে ডিম বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

প্রতিটি ডিম ১২ টাকা দরে বিক্রি, ক্রয়-বিক্রয় রসিদ সংরক্ষণ ও প্রদান, মূল্য তালিকা সংরক্ষণ-প্রদর্শনের নির্দেশ দেওয়া হয় ব্যবসায়ীদের।

ফরিদপুরে বেশি দামে ডিম বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুর শহরের চকবাজারে ডিমের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2023, 08:24 PM

Updated : 16 Aug 2023, 08:24 PM

বেশি দামে ডিম বিক্রি করায় ফরিদপুর সদরে দুই ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে শহরের চকবাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন নির্বাহী হাকিম ও জ্যেষ্ঠ সহকারী কমিশনার মারিয়া হক।

ডিমের দাম বেশি রাখা ও পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করার মিথুন স্টোরকে পাঁচ হাজার টাকা এবং মেসার্স বাঁধন স্টোরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী হাকিম মারিয়া বলেন, দাম নিয়ন্ত্রণে শহরের ডিমের পাইকারি ও খুচরা বাজারে অভিযান চালানো হয়। অভিযানে প্রতিটি ডিম ১২ টাকা দরে বিক্রি, ক্রয়-বিক্রয় রসিদ সংরক্ষণ ও প্রদান, মূল্য তালিকা সংরক্ষণ এবং প্রদর্শন করতে ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে।

বেশি দামে ডিম বিক্রি ও যথাযথভাবে পণ্যের মোড়ক ব্যবহার না করার অপরাধে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করা হয় বলে তিনি জানান।

অভিযানে ফরিদপুর ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. বজলুর রশিদ খানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।