২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওসমান হাদির স্মরণে নলছিটিতে দোকানপাট বন্ধ ঘোষণা

এদিকে ওসমান হাদির মরদেহ নলছিটিতে না আনায় দুঃখপ্রকাশ করেছেন এলাকাবাসী।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2025, 04:57 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির স্মরণে জন্মভূমি ঝালকাঠির নলছিটিতে সব দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকানপাট বন্ধ থাকবে।

এদিকে ওসমান হাদির মরদেহ নলছিটিতে না আনায় দুঃখপ্রকাশ করেছেন এলাকাবাসী।

নলছিটি উপজেলা ব্যবসায়ী সমিতির সদস্য শাহাদাত আলম ফকির বলেন, “ওসমান হাদি আমাদের নলছিটির সন্তান। আমরা তাকে হারিয়ে মর্মাহত। তার মতো হাদি এদেশে জন্ম হবে না। তার মরদেহ নিজ জন্মভূমিতে না আনতে পারায় হাদির স্মরণে শহরের সব দোকানপাট বন্ধ ঘোষণা করা হয়েছে।”

হাদির এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, “হাদি আমাদের এলাকায় ছোট থেকে বড় হয়েছে। ওর মতো প্রতিবাদী ছেলে এই বাংলায় আর জন্ম হবে কিনা জানি না। ওর জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওরে জান্নাতবাসী করুক।”