২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ট্রাকের ধাক্কায় রিকশার ৩ আরোহী নিহত

সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগরাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2022, 12:50 AM

Updated : 30 Jul 2022, 12:50 AM

চাঁদপুরে গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাকের ধাক্কায় রিকশার তিন আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন রিকশাচালক।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগরাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফরিদগঞ্জ উপজেলার রিপন গাজী (৩৫), মাসুদ পাটওয়ারী (৫০) ও লিটন হাজারী (৪৫)।

আহত রিকশাচালক খোরশেদ শেখকে (৬৫) চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. আবদুর রশিদ জানান, রাতে একটি রিকশায় করে তিন যাত্রী চাঁদপুরের দিকে আসছিলেন। ওই সময় বিপরীত দিক থেকে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে রিকশার তিন যাত্রীই প্রাণ হারান।

দুর্ঘটনার পর পালানোর সময় ফরিদগঞ্জ উপজেলা থেকে ট্রাকসহ চালককে আটক করা হয়েছে বলে ওসি জানান।