২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ কয়েদির মৃত্যু

কারাগারের ভেতরে তারা অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

কাশিমপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ কয়েদির মৃত্যু

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2022, 03:15 PM

Updated : 12 Dec 2022, 03:24 PM

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই কয়েদির মৃত্যু হয়েছে।

সোমবার সকালে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তারা মারা যান বলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. আমিরুল ইসলাম জানান।

নিহতরা হলেন- কিশোরগঞ্জের হোসেনপুর থানার মধ্য গোবিন্দপুর এলাকার আশ্রফ আলীর ছেলে নূর ইসলাম ওরফে শেখ চান (৬৯) ও গাজীপুরের কাপাসিয়া উপজেলার দরদরিয়া এলাকার বাসিন্দা মো. তাইজুদ্দিন (৭৬)।

জেল সুপার বলেন, হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নূর ইসলাম ২০১৩ সাল থেকে এবং তাইজুদ্দিন ২০০৮ সাল থেকে এ কারাগারে বন্দি ছিলেন। রোববার রাতে প্রথমে তাইজুদ্দিন এবং পরে নুরুল ইসলাম কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন।

“পরে তাদের চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে দুজনকেই মৃত ঘোষণা করেন জানান আমিরুল ইসলাম।