২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কয়েদির মৃত্যু

কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Sep 2026, 06:19 PM

Updated : 26 Sep 2026, 06:19 PM

অসুস্থ হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে।

শনিবার বিকালে তাকে ঢাকা মেডিকেলেল জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে পুলিশ জানিয়েছে।

৩৫ বছর বয়সি ওই কয়েদির নাম মো. পরশ।

কারারক্ষী আতিয়ার শেখ বলেন, “কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। এরপর চিকিৎসক বলেন তিনি বেঁচে নেই।”

তার মরদেহ মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ হাবিবুর রহমান।