২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অপারেশন ডেভিল হান্ট’: কুমিল্লায় গ্রেপ্তারদের বেশিরভাগ আওয়ামী লীগের

অভিযানে কুমিল্লায় তিন দিনে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

‘অপারেশন ডেভিল হান্ট’: কুমিল্লায় গ্রেপ্তারদের বেশিরভাগ আওয়ামী লীগের
গ্রেপ্তার (বাম থেকে) বুড়িচং উপজেলা আওয়ামী লীগের রেজাউল করিম খোকন, মো. রেজাউল করিম এবং মো. জামাল হোসেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 07:13 PM

Updated : 26 Aug 2026, 11:48 AM

‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে কুমিল্লায় তিন দিনে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে; যার বেশিরভাগ আওয়ামী লীগের নেতাকর্মী। 

এর মধ্যে গেল ২৪ ঘণ্টায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আরাফাতুল ইসলাম জানান। 

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন- বুড়িচং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. রেজাউল করিম, মোকাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন, নাঙ্গলকোট উপজেলা যুবলীগের ফরহাদ হোসেন, মহানগরীর ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জনি, সাবেক ছাত্রলীগ নেতা গোলাম হোসেন তপন, সাজাপ্রাপ্ত আসামি রনি, দেবিদ্বার উপজেলার ছাত্রলীগের মো. নাবির হোসেন, মুরাদনগরের সাবেক ছাত্রলীগ নেতা ইয়াসিন আরাফাত বাবু, নাঙ্গলকোট উপজেলা যুবলীগের ফরহাদ হোসেন, পৌরসভা ছাত্রলীগের ফয়েজ আহমেদ।