২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে থেমে থেমে যানজট

পুলিশ জানায়, চার দিনের ছুটিতে উত্তরাঞ্চলসহ আশপাশের ২৩ জেলার মানুষ যাতায়াত করছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2026, 07:30 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

অতিরিক্ত যানবাহনের কারণে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে। 

মঙ্গলবার দুপুর থেকে মহাসড়কের এলেঙ্গা থেকে সদর উপজেলার শিবপুর পর্যন্ত উত্তরবঙ্গগামী লেনে এ যানজটের সৃষ্টি হয়। 

এতে ঘরমুখো মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ ছাড়া অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে।

এদিকে মহাসড়কে যানজট নিরসনে বিভিন্ন পয়েন্টে কাজ করছে পুলিশ।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ বলেন, নির্বাচনের চার দিনের ছুটিতে উত্তরাঞ্চলসহ আশপাশের ২৩ জেলার মানুষ যাতায়াত করছে। এতে দুপুরের পর থেকে মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে থেমে থেমে যানজট হচ্ছে।