২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল ইজিবাইকের ৩ যাত্রীর

আহত বাকি পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

টাঙ্গাইলে ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল ইজিবাইকের ৩ যাত্রীর

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2023, 12:24 AM

Updated : 15 Jul 2023, 12:24 AM

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও পাঁচজন।

শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে জামা‌লপুর-টাঙ্গাইল সড়‌কে উপজেলার জামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ধনবাড়ী থানার ওসি এইচ এম জসিম উদ্দিন জানান।

নিহতরা হলেন- উপজেলার সিংগাটা গ্রামের মাসুদ রানার স্ত্রী খাদিজা আক্তার (৩৭), ছত্রপুর গ্রামের মোতালেবের মেয়ে জুলেখা আক্তার (৩৩) এবং গংগাবর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে ইজিবাইক চালক কাউছার (২৬)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ইজিবাইকটি যাত্রী নিয়ে ধনবাড়ী সদর থেকে যাচ্ছিল। জামতলি এলাকায় এ দুর্ঘটনায় আটজন আহত হয়। ধনবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

আহত বাকি পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি জসিম।