নওগাঁয় ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের বিক্ষোভ
তারা বিক্রয় প্রতিনিধিদের পেশার মর্যাদা রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের ‘দালাল’ আখ্যার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে সামনে সোমবার সকালে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন জেলা শাখা এই বিক্ষোভ ও মানববন্ধন করে।
তারা বিক্রয় প্রতিনিধিদের পেশার মর্যাদা রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
এতে সংগঠনের সভাপতি ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, উপদেষ্টা শফিকুজ্জামান, কামরুজ্জান নোবেল, শফিকুল ইসলাম শফিক বক্তব্য দেন।
ময়নুল ইসলাম বলেন, ৪ মে ঢ়াকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রশাসনের ঝটিকা অভিযানের নামে ৩০ বিক্রয় প্রতিনিধিকে আটক করে তাদের ‘দালাল’ বলে আখ্যায়িত করা হয়। এটা পেশার চরম মর্যাদাহানি।
তিনি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত দাবি করেন।
