২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে বাসের চাপায় প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

নাদির কায়ছার রুবেল জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ছিলেন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2026, 04:07 PM

Updated : 26 Aug 2026, 03:21 PM

নাটোরের সিংড়া উপজেলায় বাসের চাপায় সাবেক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।

সোমবার দুপুরে নাটোর-বগুড়া মহাসড়কে উপজেলার নিংগইন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান সিংড়া থানার ওসি আ স ম আব্দুন নুর।

নিহত নাদির কায়ছার রুবেল (৩৫) নিংগইন ঘুনপাড়া এলাকার মো. আব্দুল কাদেরের ছেলে। তিনি নাটোর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ছিলেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, যশোর থেকে বগুড়াগামী নাজ পরিবহনের যাত্রীবাহী বাসটি উল্টো পথে যাচ্ছিল। এ সময় রুবেল রাস্তা পার হতে গেলে বাসটির ধাক্কায় পড়ে যান এবং চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। 

সিংড়া থানার ওসি আব্দুন নুর বলেন, বাসটি জব্দ করা হয়েছে, চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।