২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বিদেশি অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

রঘুনাথপুর গ্রাম থেকে এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয় বলে র‌্যাব-১০ জানায়।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2026, 06:36 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

যশোরে বেনাপোল থেকে বিদেশি অস্ত্র-গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার ভোরে রঘুনাথপুর গ্রাম থেকে এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয় বলে র‌্যাব-১০ এর কর্মকর্তা মেজর নাজমুল হোসেন জানান।

গ্রেপ্তার মো. সাকিব হাসান (২১) বেনাপোল পোর্ট থানার বাহাদুপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আসলাম আলীর ছেলে।

তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ছয়টি গুলি উদ্ধার করা হয়েছে।

র‍্যাব কর্মকর্তা বলেন, র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি দল সাকিব হাসানের বসতঘরের শয়নকক্ষ তল্লাশি করে খাটের তোষকের নিচ থেকে অস্ত্র উদ্ধার করে। একটি পিস্তলে ‘মেড ইন জাপান’ এবং অপরটিতে ‘মেড ইন ইউএসএ’ লেখা রয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, র‍্যাব আসামি ও অস্ত্র থানায় হস্তান্তর করছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে।