২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ার বিপুল কাপড়সহ ৪ ভারতীয় নাগরিক আটক

আটকদের কাছ থেকে চারটি ভারতীয় পাসপোর্টও জব্দ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2022, 09:20 PM

Updated : 26 Oct 2022, 09:20 PM

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও মাদকদ্রব্যসহ পাঁচজন আটক হয়েছেন যাদের মধ্যে চারজন ভারতীয় নাগরিক। 

বুধবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, মঙ্গলবার রাতে আখাউড়ার ধরখার এলাকা থেকে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় র‌্যাবের একটি দল ধরখার এলাকায় অভিযান চালায়। এ সময় ভারতীয় নাগরিক আমানত হোসাইন (৫২), আকিল আহমেদ (৪৫), মো. আদিল (২৫) ও মো. তৌসিফ আন্সারীকে (২৮) ভারতে তৈরি সাড়ে পাঁচ হাজার অন্তর্বাস ও ১২০টি থ্রি পিস, চার বোতল হুইস্কি, দুই বোতল বিয়ারসহ আটক করা হয়। তাদের সঙ্গে মো. স্বপন নামে এক বাংলাদেশিও আটক হন। 

আটকদের কাছ থেকে চারটি ভারতীয় পাসপোর্টও জব্দ করা হয়; এ চারজনের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।