২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

খেলা করার সময় কোনো এক ফাঁকে তারা বাড়ির পাশের নদীতে নেমে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।

পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

প্রতীকী ছবি

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2023, 11:00 PM

Updated : 29 Jun 2023, 11:00 PM

ঈদের দিনে খেলার সময় কু‌ড়িগ্রা‌মে পা‌নি‌তে ডু‌বে মামাত-ফুফাত ভাই-বোনের মৃত্যু হয়েছে। 

বৃহস্প‌তিবার বি‌কাল ৫টার দি‌কে উলিপুর উপজেলার হা‌তিয়া ইউনিয়‌নের কাশা‌রিয়ারঘাট গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলো- কাশা‌রিয়ারঘাট গ্রামের ম‌শিউর রহমা‌নের ছেলে বেলাল মিয়া (৭) এবং রংপুরের তারাগঞ্জ উপজেলার র‌বিউল ইসলা‌মের মেয়ে রোকাইয়া খাতুন (৮)। 

উলিপুর থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন জানান, দুইদিন আগে মামা ম‌শিউর রহমা‌নের বা‌ড়ি‌তে ঈদের দাওয়াত খে‌তে যায় শিশু রোকাইয়া। বৃহস্প‌তিবার বিকালে সে মামা‌তো ভাই বেলালের সঙ্গে খেল‌ছিল।  সবার অলক্ষ্যে তারা পাশের বামনি নদীতে নেমে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে । 

স্বজনের বরাতে রুহুল আমিন জানান, দীর্ঘ সময় তা‌দের দেখ‌তে না পে‌য়ে স্বজনরা খোঁজাখুঁ‌জি শুরু করে। প‌রে ওই নদী‌তে তা‌দের লাশ ভাস‌তে দেখে উদ্ধার করে। ন‌দীর ঘা‌টে শিশু দু‌টির পরনের কাপড় প‌ড়েছিল।