২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু

ঢাকা-ময়মনসিংহ রেলপথে নিহতদের মধ্যে একজন অজ্ঞাতপরিচয় বৃদ্ধা।

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু
প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2025, 09:11 PM

Updated : 26 Aug 2026, 01:16 PM

গাজীপুরের শ্রীপুর উপজেলায় আলাদা স্থানে ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার ঢাকা-ময়মনসিংহ রেলপথে উপজেলার ইজ্জতপুর (হালুকাইদ) এবং সাতখামাইর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশের এসআই নাদিরুজ্জামান।

নিহতরা হলেন- গাজীপুর সদর উপজেলার পাটপচা গ্রামের আবেদ আলীর ছেলে জয়নাল আবেদিন (৬০) এবং অজ্ঞাত এক বৃদ্ধা (৬০)। জয়নাল আবেদিন পেশায় সাইকেল মেকানিক ছিলেন।

এসআই নাদিরুজ্জামান বলেন, সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ইজ্জতপুর গ্রামে ট্রেনে কাটা পড়ে জয়নাল এবং দুপুরে সাতখামাইর রেলওয়ে স্টেশনের উত্তর পাশে রেল ক্রসিং এলাকায় জামালপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু হয়।

খবর পেয়ে দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।