২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে দেড় কেজি হেরোইনসহ গ্রেপ্তার ১

ওই হেরোইন বিছানার তোশকের নিচে পলিথিনের প্যাকেটে রাখা ছিল বলে জানায় পুলিশ।

সাভারে দেড় কেজি হেরোইনসহ গ্রেপ্তার ১

প্রতীকী ছবি

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2022, 06:18 PM

Updated : 08 Dec 2022, 06:38 PM

ঢাকার সাভারের হেমায়েতপুর থেকে প্রায় দেড় কেজি হেরোইনসহ এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন, যাকে মাদক কারবারি বলছে পুলিশ।

বুধবার রাতে হেমায়েতপুরের জয়নাবাড়ীর পশ্চিমপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের ওসি মো. রিয়াজ উদ্দিন আহমেদ জানান।

গ্রেপ্তার আশরাফ ওরফে ইমাম (৪০) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বটতলা এলাকার প্রয়াত সেকান্দার আলীর ছেলে।

তিনি পেশায় রাজমিস্ত্রী হলেও হেমায়েতপুর এলাকায় থেকে মাদকের কারবার করতেন জানিয়ে ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদে ওই এলাকায় অভিযান চালিয়ে ইমামকে গ্রেপ্তার করা হয়। পরে তার ঘরের বিছানার তোশকের নিচে ছড়িয়ে থাকা সাদা পলিথিনের প্যাকেটে ১ কেজি ৪০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।  

এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।