২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে জমির বিরোধে কুপিয়ে হত্যা

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান বলে স্বজনদের দাবি।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2024, 05:07 PM

Updated : 26 Aug 2026, 11:09 AM

সিরাজগঞ্জ সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। 

বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বহুলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে সদর থানার এসআই শাহিন মিয়া জানান। 

নিহত বারী সেখ (৫৫) সদর উপজেলার বহুলী গ্রামের হাজী আব্দুর রহমানের ছেলে। 

এ ঘটনায় নিহতের ছেলে জাকির হোসেনের করা মামলায় অভিযোগ করা হয়, কিছুদিন আগে তাদের গ্রামের নুরনবী জোর করে কিছু জমি দখল করে নেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। 

বৃহস্পতিবার সন্ধ্যার পর বাড়ি থেকে বহুলী বাজারের দিকে যাওয়ার পথে নুরনবী ও তার লোকজন বারী সেখের ওপর দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। তখন মাথায় কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয় বারীকে। 

আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।