২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বৃদ্ধকে চাপা দেওয়া বাসে আগুন ক্ষুব্ধ এলাকাবাসীর

ঢাকা-বগুড়া মহাসড়ক পার হয়ে নিজের নার্সারিতে যাচ্ছিলেন বাদশা মিয়া।

বগুড়ায় বৃদ্ধকে চাপা দেওয়া বাসে আগুন ক্ষুব্ধ এলাকাবাসীর

বগুড়ায় ক্ষুব্ধ এলাকাবাসীর পুড়িয়ে দেওয়া বাস।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2023, 12:53 PM

Updated : 20 Jun 2023, 12:53 PM

বগুড়ায় রাস্তা পার হওয়ার সময় বাস চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় বাসে আগুন লাগিয়ে দেয় ক্ষুব্ধ এলাকাবাসী। 

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার গোকুল বন্দর এলাকায় ঢাকা- বগুড়া মহাসড়কে এ ঘটনাটি ঘটেছে বলে জানান বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান।

নিহত বাদশা মিয়া (৬৫) সদরের গোকুল উত্তর পাড়ার মৃত অহিদ উদ্দিনের ছেলে। 

পরিদর্শক শাহীনুজ্জামান বলেন, সকাল সাড়ে ৯টায় দিকে ঢাকা-বগুড়া মহাসড়ক পার হয়ে নিজের নার্সারিতে যাচ্ছিলেন বাদশা মিয়া। এ সময় ঢাকা থেকে রংপুরগামী শ্যামলী পরিবহনের বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাদশা মিয়ার মৃত্যু হয়। 

এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওই বাসটি আটক করে এবং যাত্রীদের নামিয়ে দিয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। 

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন বাসের আগুন নিভিয়ে ফেলেন। এবং পুলিশ গিয়ে এলাকাবাসীকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে বলে জানান পরিদর্শক শাহীনুজ্জামান।