২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

পিরোজপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত

ওসি জানান, মোটরসাইকেলে যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে তারা।

পিরোজপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত

হাসপাতালে রাখা দুই শিক্ষার্থীর মরদেহ।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2024, 02:13 PM

Updated : 08 Feb 2024, 02:13 PM

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দশম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরেক শিক্ষার্থী।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলার নাজিরপুর উপজেলার বড়ইবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানান নাজিরপুর থানার ওসি মোহাম্মদ শাহ আলম হাওলাদার।

নিহতরা হলেন, উপজেলার হোগলাবুনিয়া গ্রামের ডালিম শেখের ছেলে মো. স্বাধীন শেখ (১৬) ও পূর্ব বানিয়ারি গ্রামের মুকুল শেখের ছেলে মো. রহমত শেখ।

গুরুতর আহত তানজীম শেখ (১৬) তারাবুনিয়া গ্রামের শহীদুল শেখের ছেলে।

বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার রায় জানান, বিদ্যালয়ে আসার পর একটি মোটরসাইকেল নিয়ে দশম শ্রেণির ওই তিন শিক্ষার্থী বড়ইবুনিয়া থেকে মাটিভাংগা যাচ্ছিল। পথে মোল্লা বাড়ি নামক স্থানে দুর্ঘটনায় পড়ে তারা। 

ওসি শাহ আলম জানান, মোটরসাইকেলে যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে তারা। ঘটনাস্থলেই স্বাধীন এবং রহমত মারা যায়।

সেখান থেকে গুরুতর আহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।