২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে পাহাড় কাটার দায়ে একজনকে অর্থদণ্ড

“জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।”

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2025, 09:34 AM

Updated : 26 Aug 2026, 11:47 AM

খাগড়াছড়িতে পাহাড় কাটায় এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

দীঘিনালা উপজেলার বোয়ালখালি ইউনিয়নের কলেজ টিলা এলাকায় শনিবার রাত ১১টার দিকে পাহাড় কাটার খবরে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়েছে।  

দীঘিনালা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ইউএনও বলেন, “পাহাড় কাটা সম্পূর্ণ নিষিদ্ধ জানার পরও অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫ নম্বর ধারা মোতাবেক একজনকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।”

জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয় জানিয়ে মামুনুর রশীদ বলেন, ভবিষ্যৎতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।