২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ‘গুলিভরতি পিস্তল’সহ খুনের মামলার আসামি গ্রেপ্তার

খুন ছাড়াও তার বিরুদ্ধে আরও পাঁচটি মামলা আছে বলে পুলিশ জানায়।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2023, 12:03 AM

Updated : 08 Jul 2023, 12:03 AM

ময়মনসিংহে গুলি ভরতি পিস্তলসহ খুনের মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুন ছাড়াও তার বিরুদ্ধে আরও পাঁচটি মামলা আছে বলে পুলিশ জানায়। 

শুক্রবার বিকালে ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুল ইসলাম ফকির জানান, বৃহস্পতিবার মধ্যরাতে নগরীর কালীবাড়ি এসকে হাসপাতালের পেছন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মো. নিরব চৌধুরী নয়ন (৩০) ওই এলাকার বাসিন্দা। বাড়ির পরিত্যক্ত মুরগির খামারে একটি শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় গুলি ভরতি পিস্তলটি জব্দ করা হয়। এ ব্যাপারে অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে। নয়নের নামে কোতোয়ালি থানায় আগ্নেয়াস্ত্র, খুন ও দ্রুত বিচার আইনসহ ছয়টি মামলা আছে। 

তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।