১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে ১৩ তলা থেকে ‘লাফিয়ে পড়ে’ তরুণীর মৃত্যু

স্থানীয়রা বলেছেন, বহুতল ভবনটির ছাদে উঠে ওই তরুণী লাফিয়ে পড়েন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2025, 03:45 PM

Updated : 26 Aug 2026, 12:22 PM

ময়মনসিংহ নগরীর একটি বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে তরুণী আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।   

শুক্রবার দুপুরে গাঙ্গিনারপাড় এলাকার ১৩ তলা ‘বর্ণালী টাওয়ার’ থেকে লাফিয়ে পড়েন বলে স্থানীয়দের বরাতে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান জানান।

মৃত ওই তরুণীর বয়স ২৫ বছর বলে ধারণা করছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা বলেছেন, বেলা ১টার দিকে বহুতল ভবনটির ছাদে উঠে ওই তরুণী লাফিয়ে পড়ে ‘আত্মহত্যা’ করেন। পরে মরদেহ দেখতে ভিড় জমান লোকজন। তবে কেউ তাকে চিনতে পারেনি।  

ওসি শফিকুল বলেন, “তরুণীর আত্মাহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। মেয়েটি কি কারণে এই ভবনটির ওপর থেকে লাফিয়ে পড়েছেন তা তদন্ত করা হচ্ছে।”

তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।