২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

এ ঘটনায় আরেক যুবদল নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে।

বরিশালে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
হামলায় একই এলাকার যুবদল নেতা আহত হয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2025, 11:18 PM

Updated : 26 Aug 2026, 11:56 AM

বরিশাল নগরীর কাউনিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যুবদল নেতাকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 

রোববার রাত ৮টার দিকে নগরীর হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে বলে মহানগর পুলিশের কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত জানিয়েছেন।

নিহত সুরুজ গাজী (৩৫) ওই এলাকার কাঞ্চন গাজীর ছেলে। তিনি ৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

হামলায় মো. আহত নয়ন গাজী একই এলাকার তসলিম গাজীর ছেলে। তিনিও ৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক। 

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহীনের ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে জানিয়ে ওসি বলেন, ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। 

একজনের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

একজনের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, হাউজিং এলাকার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহীনের সঙ্গে যুবদল নেতা সুরুজের আধিপত্য বিস্তার নিয়ে তর্ক ও হাতাহাতি হয়। কিছু সময় পর শাহীনের নেতৃত্বে সুরুজকে কোপানো হয়েছে। তাকে রক্ষায় নয়ন এগিয়ে গেলে তাকেও কোপানো হয়। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক সুরুজকে মৃত ঘোষণা করেছেন। নয়ন চিকিৎসাধীন রয়েছেন।

ওসি নাজমুল বলেন, “নিহতের পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে।”  

বরিশাল সদর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার রবিউল আল-আমিন বলেন, “কাউনিয়া থানার পেছনে শাহীন নামে একজনের ঘরে অগ্নিসংযোগের খবর পেয়ে গিয়েছি। সেখানে একজন মার্ডার হয়েছেন। শাহীনের ঘরে কেউ নেই। সবাই পালিয়েছেন। তার ঘরে কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আমরা জানি না। আমরা আগুন নিভিয়ে চলে এসেছি। আগুনে আনুমানিক ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে। দুই লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।”