২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় পুকুরে গোসলে নেমে জমজ শিশুর মৃত্যু

বাড়ির পাশে পুকুরে গোসলের এক পর্যায়ে পানিতে তলিয়ে যায় দুই ভাই।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2023, 07:32 PM

Updated : 05 Aug 2023, 07:32 PM

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে জমজ ভাইয়ের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার বিজয়পুর ইউনিয়নের ঘোষগাঁও গ্রামে এ ঘটনা ঘটে বলে বিজয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তানভীর হোসেন পারভেজ জানান।

নিহতরা হলো- ওই গ্রামের প্রয়াত কবির হোসেনের ছেলে হাসান (৮) ও হোসাইন (৮)।

স্থানীয়দের বরাতে ইউপি চেয়ারম্যান তানভীর জানান, দুপুর ১টার দিকে হাসান ও হোসাইন বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে পানিতে তলিয়ে যায় তারা। দীর্ঘক্ষণ তারা বাড়িতে না গেলে স্বজনরা তাদের আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

এ সময় গ্রামের কয়েক যুবক ওই পুকুরে তল্লাশি চালিয়ে তাদের উদ্ধার করে সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তারা মারা গেছে।

এ দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানোর কথা জানিয়েছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী।