২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিখোঁজ’ যুবকের মরদেহ পরিত্যক্ত ঘরে

শুক্রবার বিকাল থেকে রুবেল নিখোঁজ ছিল।

‘নিখোঁজ’ যুবকের মরদেহ পরিত্যক্ত ঘরে

ঘটনাস্থলে গিয়ে যুবকের লাশ উদ্ধার করেন পুলিশ সদস্যরা

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2022, 03:08 PM

Updated : 21 Aug 2022, 03:22 PM

দিনাজপুর শহরে একটি পরিত্যক্ত ঘর থেকে বৈদুতিক তার পেঁচানো অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে; যিনি নিখোঁজ ছিলেন বলে তার মা জানিয়েছে।

কোতোয়ালি থানার ওসি তানভিরুল ইসলাম জানান, রোববার দুপুরে স্থানীয়দের কাছে খবর পেয়ে মাতাসাগর এলাকা থেকে লাশটি উদ্ধার করেন তারা।

মৃত ইসরাফিল ইসলাম রুবেল (২৫) ওই এলাকার ইউসুফ আলীর ছেলে।

রুবেল মাদকাসক্ত ছিলো জানিয়ে তার মা অমিজা খাতুন সাংবাদিকদের বলেন, “শুক্রবার বিকাল থেকে ছেলে নিখোঁজ ছিল।”

মরদেহটি স্থানীয় রশিদুল ইসলামের মাছের খাবার রাখার পরিত্যক্ত ঘরে পড়েছিল এবং মৃতদেহে বৈদ্যুতিক তার পেঁচানো ছিল বলে পুলিশ জানায়।

ওসি তানভিরুল বলেন, ‘অসৎ কোনো উদ্দেশ্য‘ রুবেল তালাবদ্ধ ওই ঘরের টিনের চালা খুলে ভেতরে ঢোকেন। পরে তারে জড়িয়ে বিদ্যুস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে কারণ জানা যাবে।

লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।