২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে বিএনপির ১২ নেতা-কর্মী আটক

নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিএনপি নেতা-কর্মীদের আটক করা হয় বলে পুলিশ সুপার জানান।

জামালপুরে বিএনপির ১২ নেতা-কর্মী আটক

জামালপুর থানা।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2023, 09:57 PM

Updated : 31 Mar 2023, 09:56 PM

জামালপুর সদর উপজেলায় বিএনপির ১২ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার বিকালে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন জামালপুর পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।

আটকদের মধ্যে জামালপুর শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কাবুল রয়েছেন।

তবে তাৎক্ষণিকভাবে আটক সবার নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

কোনো কারণ ছাড়াই বিএনপির নেতা-কর্মীদের পুলিশ আটক করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন।

এদিকে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদেরকে আটক করা হয়েছে।