গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন সম্পন্ন
জার- তিনি গাজীপুরের ‘লায়লা স্টাইল লিমিটেড’ নামের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
গাজীপুরে পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলা আন্দোলনে হামলায় নিহত পোশাক শ্রমিক তৌফিক হোসেনকে তার গ্রামের বাড়ি গাইবান্ধায় দাফন করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে তাকে দাফন করা হয় বলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল জানিয়েছেন।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তার লাশ ছয়ঘরিয়া গ্রামের নিজ বাড়িতে পৌঁছালে স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে চারপাশের পরিবেশ ভারি হয়ে ওঠে।
বিস্তারিত আসছে …
