২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলমতেজি ‘নিয়ন্ত্রণে’, সুন্দরবনের নতুন এলাকায় ফের আগুন

ড্রোন উড়িয়ে নতুন এলাকার আগুন দেখা গেছে, বলছে বনবিভাগ।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2025, 01:42 PM

Updated : 10 Sep 2026, 12:36 PM

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজি টহল ফাঁড়ি এলাকার আগুন নেভানোর কাজের মধ্যে নতুন করে আরেকটি স্থানে আগুন লাগার খবর জানিয়েছে বনবিভাগ।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের গুলিশাখালীর তেইশের ছিলা এলাকায় এ আগুন লাগে বলে পূর্ব সুন্দরবনের বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম জানিয়েছেন।

তবে ওই আগুনের ধরন কেমন এবং কতটুকু এলাকায় বিস্তৃত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি বনবিভাগ।

কাজী মুহাম্মদ নূরুল করিম বলেন, “সুন্দরবনের কলমতেজি টহল ফাঁড়ি এলাকায় লাগা আগুন নেভানো কাজের মধ্যে নতুন করে চাঁদপাই রেঞ্জের গুলিশাখালীর তেইশের ছিলা নামক স্থানে আগুন লেগেছে। ড্রোন উড়িয়ে ওই আগুন দেখা গেছে। নতুন করে লাগা ওই আগুনের স্থান, কলমতেজি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে।

সুন্দরবনে আগুন: সেচপাম্প দিয়ে পানি ছিটাচ্ছে বনবিভাগ, তদন্তে কমিটি

সুন্দরবনে আগুন: রাতের মধ্যেই নিয়ন্ত্রণের আভাস বন বিভাগের

“বনকর্মীরা সেখানে যাওয়ার চেষ্টা করছেন। ঘটনাস্থলে পৌঁছানোর আগ পর্যন্ত আগুনের বিষয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।”

তবে কলমতেজিতে লাগা আগুন বেলা ১২টার দিকে পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন বনবিভাগের এ কর্মকর্তা।