২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে যুবকের ঝুলন্ত লাশ, পুলিশের ধারণা ‘আত্মহত্যা’

“হানিফ রোববার রাতে মাহফিলে গিয়ে রাতে আর বাসায় ফেরেনি।”

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2024, 10:24 AM

Updated : 26 Aug 2026, 11:11 AM

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জামতলী হেডম্যান পাড়া সংলগ্ন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রবাস এলাকার গাছ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া জানান।

মৃত ৩০ বছর বয়সী মো. হানিফ ওই এলাকার জালাল উদ্দিন মীরের ছেলে।

তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, “হানিফ রোববার রাতে মাহফিলে গিয়ে রাতে আর বাসায় ফেরেনি। সকালে গাছে তার লাশ ঝুলতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।”

হানিফ আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ধারণা এ পুলিশ কর্মকর্তার।