১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জিতেছেন নাহিদ, শমসের মুবিন তৃতীয়

সিলেট-৬ আসনে তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী পেয়েছেন ১০ হাজার ৯৩৬ ভোট।

জিতেছেন নাহিদ, শমসের মুবিন তৃতীয়

শমসের মুবিন চৌধুরী (বায়ে) এবং নুরুল ইসলাম নাহিদ

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2024, 11:53 PM

Updated : 07 Jan 2024, 11:53 PM

সিলেটের ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে জয় পেয়েছেন নৌকার প্রার্থী। বাকি একটিতে জিতেছেন স্বতন্ত্র। 

এর মধ্যে সিলেট-৬ আসনে জয় পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এখানে তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী তৃতীয় হয়েছেন। 

রোববার রাত ১০টার পরে জেলা রিটানিং কর্মকর্তা শেখ রাসেল হাসান বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

বেসরকারি ফলাফর অনুযায়ী, সিলেট-১ আসনে (নগর-সদর) জয় পেয়েছেন নৌকার প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। তিনি পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৫৪৬ ভোট। 

তার নিকটতম প্রতিদ্বন্দী মিনার প্রতীকের ইসলামী ঐক্যজোটের প্রার্থী ফয়জুল হক পেয়েছেন ২ হাজার ১৯৩টি ভোট। 

সিলেট-২ আসনে (বিশ্বনাথ-ওসমানীনগর) জয় পেয়েছেন নৌকা প্রতীকের আওয়ামী লীগের শফিকুর রহমান চৌধুরী। তিনি পেয়েছেন ৭৮ হাজার ৩৮৮ ভোট। 

তার নিকটতম প্রতিদ্বদ্বী  ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান মুহিব পেয়েছেন ১৬ হাজার ৬৬১ ভোট।

সিলেট-৩ আসনে (দক্ষিণসুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) জয় পেয়েছেন আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব। তিনি পেয়েছেন ৭৯ হাজার ৬৫১ ভোট। 

তার নিকটতম প্রতিদ্বদ্বী  ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল পেয়েছেন ৩৫ হাজার ৮৩৬ ভোট। 

সিলেট-৪ আসনে (কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-জৈন্তাপুর) বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ। তিনি পেয়েছেন ২ লাখ ৭ হাজার ৯৭ ভোট। 

তার নিকটতম প্রতিদ্বদ্বী সোনালী আঁশ প্রতীকের তৃণমূল বিএনপির আবুল হোসেন পেয়েছেন ৪ হাজার ১১ ভোট।

সিলেট-৫ আসনে (কানাইঘাট-জকিগঞ্জ) জয় পেয়েছেন কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী। তিনি পেয়েছেন ৪৭ হাজার ১৫৩ ভোট।

তার নিকটতম প্রতিদ্বদ্বী নৌকার প্রার্থী মাসুক উদ্দিন আহমদ পেয়েছেন ৩২ হাজার ৯৭৩ ভোট।
সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) জয় পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি পেয়েছেন ৫৭ হাজার ৭৫৮ ভোট। 

তার নিকটতম প্রতিদ্বদ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি সরওয়ার হোসেন পেয়েছেন ৩৯ হাজার ৪৮৮ভোট। আর তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী পেয়েছেন ১০ হাজার ৯৩৬ ভোট।