২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে বিয়ে বাড়িতে এসে পুকুরে গোসলে নেমে ৩ শিশুর মৃত্যু

অভিভাবকদের সঙ্গে ওই তিন শিশু তাদের এক আত্মীয়ের বিয়েতে এসেছিল বলে জানান স্বজনরা।

হবিগঞ্জে বিয়ে বাড়িতে এসে পুকুরে গোসলে নেমে ৩ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2025, 04:03 PM

Updated : 26 Aug 2026, 02:28 PM

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিয়ে বাড়িতে এসে পুকুরে গোসলে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার চানপুর চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান চুনারুঘাট থানার ওসি জাহিদুল ইসলাম। 

নিহতরা হলো- উপজেলার রামগঙ্গা এলাকার সেলিম মিয়ার মেয়ে মোছকান আক্তার (১৩), একই এলাকার সাজিদ আলীর মেয়ে শামীমা আক্তার (১২) এবং মজিদ আলীর মেয়ে ছানিয়া আক্তার (৯)। 

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিভাবকদের সঙ্গে ওই শিশুরা চানপুর চা-বাগানে তাদের এক আত্মীয়ের বিয়েতে যায়। মঙ্গলবার ছিল বিয়ে। বাড়ির এক পাশে বিয়ের আয়োজন চলছিল। অন্যদিকে শিশুরা খেলার এক পর্যায়ে পুকুরে গোসল করতে নামে। একে একে তিন শিশু পানিতে তলিয়ে যায়।

স্থানীয়রা দেখতে পেয়ে তিনজনকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।