Published : 21 Jun 2025, 12:00 AM
মুন্সীগঞ্জের ষোলঘরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষে একজনের মৃত্যুর খবর দিয়েছে পুলিশ।
হাষাড়া হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদির জিলানী বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টার এ ঘটনায় চারজন আহত হয়েছেন।
তিনি বলেন, ঢাকামুখী লেনে বাস, প্রাইভেট কার ও মাইক্রোবাসের মধ্যে এ সংঘর্ষ হয়।
নিহত ব্যক্তির নাম শেখ ইবনে হিরো। তিনি গোপালগঞ্জের ঘোনাপাড়ার বাসিন্দা। তিনি দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসের চালক ছিলেন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক হয়েছে।
স্থানীয়দের বরাতে হাইওয়ে পুলিশ বলছে, পথের মধ্যে ঢাকামুখী একটি প্রাইভেটকারের চাকা নষ্ট হয়ে যায় । গাড়ির যাত্রী ও চালক চাকা মেরামতের চেষ্টা করছিলেন। পেছন দিক থেকে একটি মাইক্রোবাস প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়।
পুলিশ বলছে, এরপর বিএম পরিবহনের একটি বাস আবার সেই মাইক্রোকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়।