২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু

চলতি মৌসুমে হাজীগঞ্জে ডেঙ্গু আক্রান্ত শনাক্ত প্রথম রোগী হিসেবে পলাশের মৃত্যু হল।

চাঁদপুরে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু

মো. নাছির উদ্দিন পলাশ

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2023, 09:49 PM

Updated : 22 Jul 2023, 10:00 PM

ডেঙ্গু আক্রান্ত হয়ে চাঁদপুরের হাজীগঞ্জের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার বিকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার মো. শাখাওয়াত হোসেন।

মৃত ব্যবসায়ীর নাম মো. নাছির উদ্দিন পলাশ (৩৫)। তিনি হাজীগঞ্জ বাজারের পলাশ টেলিকমের সত্ত্বাধিকারী এবং পৌরসভাধীন ৮ নম্বর ওয়ার্ডের টোরাগড় গ্রামের দক্ষিণ পাড়ার মৃত আবু তাহেরের ছেলে।

চলতি মৌসুমে হাজীগঞ্জে ডেঙ্গু আক্রান্ত শনাক্ত প্রথম রোগী হিসেবে পলাশের মৃত্যু হল।

তবে তিনি চাঁদপুরে কোনো চিকিৎসা না নেওয়ায় তার সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে পারেননি মেডিকেল অফিসার মো. শাখাওয়াত হোসেন।

পলাশের প্রতিবেশী মো. জাহাঙ্গীর হোসেন জানান, “গত কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে ১৯ জুলাই তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় তার ডেঙ্গু রোগ ধরা পড়ে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।”

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সবশেষ তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত উপজেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২৫ জন। স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন আটজন। এদের মধ্যে জাহানার ইমাম নামে এক নারীকে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।