১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে ট্যাংক লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৪

নিহতদের মধ্যে একজন অটোরিকশার চালক।

সিরাজগঞ্জে ট্যাংক লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৪
সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2025, 07:05 PM

Updated : 10 Sep 2026, 12:37 PM

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্যাংক লরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন চারজন। 

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে সিরাজগঞ্জ-পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া সেতুর ওপর এ ঘটনা ঘটে বলে জানান হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ।

নিহতরা হলেন, উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়া আলোকদিয়া গ্রামের প্রয়াত আব্দুল আজিজের ছেলে ও সিএনজিচালক শরিফুল ইসলাম (৩৫) এবং সমবয়সি যাত্রী একই উপজেলার ডুবডাঙ্গা গ্রামের সানোয়ার হোসেনের ছেলে আব্দুল মমিন।

ওসি আব্দুর রউফ বলেন, অটোরিকশাটি পূর্বদেলুয়া সেতুর উপর ওঠার পর বিপরীত দিক থেকে আসা একটি ট্যাংক লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধারের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। 

ওসি আরো বলেন, চালক শরিফুল ইসলামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহত যাত্রীর মরদেহ থানা হেফাজতে রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত যানবাহন দুইটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।