২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে স্ত্রীকে হত্যায় ২৬ বছর পর একজনের যাবজ্জীবন

১৯৯৮ সালে দাম্পত্য কলহের জেরে পারুলকে শ্বাসরোধে হত্যা করে তার স্বামী বাসেত খা।

শরীয়তপুরে স্ত্রীকে হত্যায় ২৬ বছর পর একজনের যাবজ্জীবন

শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2024, 05:45 PM

Updated : 18 Jan 2024, 05:45 PM

শরীয়তপুরে ২৬ বছর আগে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

শরীয়তপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিচারক শেখ তারিক এজাজ বৃহস্পতিবার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মীর্জা হজরত আলী জানান।

দণ্ডিত বাসেত খা (৩০) ভেদরগঞ্জ উপজেলার দিগর বাহিশখালী গ্রামের বাসিন্দা।

মামলার নথি থেকে জানা যায়, ১৯৯৮ সালের ২৩ নভেম্বর সন্ধ্যায় ওই উপজেলার দিগর বাহিশখালী গ্রামের বাসেত খা তার স্ত্রী পারুলকে নিজ ঘরে দাম্পত্য কলহের জেরে শ্বাসরোধে ও বুকে আঘাত করে হত্যা করে। পরদিন সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহত পারুলের মা বাদী হয়ে বাসেত খাকে একমাত্র আসামি করে ভেদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। নয় জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বৃহস্পতিবার তাকে দোষী সাব্যস্ত করে রায় দিল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, এ রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী রাসেদুল হাসান মাসুম বলেন, এ রায়ে আসামিপক্ষ ন্যায় বিচার পায়নি। তারা উচ্চ আদালতে আপিল করবেন।