২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামীর মুখে দুর্গন্ধ, থানায় অভিযোগের পর মীমাংসা

পারিবারিকভাবে বিষয়টি মীমাংসা করা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2026, 05:36 PM

Updated : 26 Aug 2026, 03:18 PM

চাঁদপুরে স্বামীর মুখের দুর্গন্ধ ও দাম্পত্য কলহের জেরে এক গৃহবধূর লিখিত অভিযোগের পর পুলিশি হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা করা হয়েছে।

শনিবার শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান এ তথ্য জানান। 

শাহরাস্তি উপজেলার রায়েশ (সুদুর বাড়ি) এলাকার বাসিন্দা পারভীন আক্তার (৫০) অভিযোগে বলেন, স্বামী হেলাল আলীর মুখে দুর্গন্ধ থাকায় দীর্ঘদিন ধরে তাদের মধ্যে অশান্তি চলছে। 

এ নিয়ে কথা বললে স্বামী তাকে গালাগাল ও শারীরিকভাবে নির্যাতন করতেন বলেও অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় সমাধান ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে তিনি শুক্রবার লিখিত অভিযোগ করেন।

ওসি মীর মাহবুবুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর উভয় পক্ষকে থানায় ডেকে কথা বলা হয়। এ ব্যাপারে চিকিৎসক দেখানোর পরামর্শ দেওয়া হয়েছে। 

তবে এ বিষয়ে স্বামীর বক্তব্য পাওয়া যায়নি।