চুয়াডাঙ্গায় দিনমজুরকে গলা কেটে হত্যা
ওসি বলেন, “ঘটনাস্থলে এসেছি। হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।”
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় এক দিনমজুরকে গলা কেটে হত্যা করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার মাধবপুর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে বলে জীবননগর থানার ওসি মো. মামুন হোসেন বিশ্বাস জানান।
নিহত মনিরুল ইসলাম (৫০) উপজেলার বালিহুদা গ্রামের মৃত দিদার উদ্দিন মণ্ডলের ছেলে।
পুলিশ জানায়, মনিরুল এক মাস আগে বালিহুদা গ্রাম থেকে এসে পাশের মাধবপুর গ্রামে জমি কিনে স্ত্রীসহ বসবাস করছিলেন। দুপুরের কোনো এক সময় কে বা কারা মনিরুলকে জবাই করে হত্যা করে।
এ সময় তার স্ত্রী পাপিয়া খাতুন বাড়িতে ছিলেন না। প্রতিবেশীরা মনিরুলের গলাকাটা মরদেহ ঘরে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
ওসি মামুন হোসেন বিশ্বাস বলেন, “ঘটনাস্থলে এসেছি। হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।”
