২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

এতে অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন বলে জানায় পুলিশ।

ময়মনসিংহে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

ময়মনসিংহের তারাকান্দায় দুর্ঘটনার পর সড়কের পাশে উল্টে যাওয়া যাত্রীবাহী একটি বাস।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2024, 10:48 AM

Updated : 16 Apr 2024, 10:47 AM

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন অন্তত ২৫ যাত্রী। 

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে উপজেলার কোদালধর বাজারের রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

ওসি ওয়াজেদ আলী জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটি সড়কের পাশে উল্টে গেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালাচ্ছে। বতর্মানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক আছে। 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনায় আহত ১০ থেকে ১৫ জন চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।