১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে কৃষককে কুপিয়ে হত্যা

তাকে প্রথমে কুপিয়ে এবং পরে দুই পা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2025, 10:37 AM

Updated : 26 Aug 2026, 05:16 PM

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

শনিবার সন্ধ্যার পর উপজেলায় নাগরী ইউনিয়নের পারাবর্তা এলাকায থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয় বলে কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম জানিয়েছেন। 

পারাবর্তা এলাকার হাশেম মোল্লার ছেলে নিহত ৫২ বছর বয়সী মো. মনির মোল্লা পেশায় কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা বলছেন, পারাবর্তা এলাকায় বন বিভাগের খোলা জায়গায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে উলুখোলা পুলিশ ক্যাম্পের সদস্যরা গিয়ে লাশটি উদ্ধার করেন। পরে স্থানীয় লোকজন লাশটি মনিরের বলে শনাক্ত করেন। 

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে বলে জানিয়েছে। 

পরিদর্শক (তদন্ত) আশরাফুল বলছেন, নিহতের দুই পা কেটে ফেলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলে নিয়ে এসে প্রথমে কুপিয়ে এবং পরে দুই পা কেটে তাকে হত্যা করা হয়। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।