বগুড়ায় ট্রাকের ধাক্কায় নছিমন উল্টে ২ যাত্রী নিহত
বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এ ঘটনায় ঘটে।
বগুড়ার আদমদীঘি উপজেলার ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী একটি নছিমন উল্টে দুইজন নিহত হয়েছেন।
সোমবার দুপুরে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে উপজেলার চাটখইর এলাকায় বোয়ালিয়া এ ঘটনা ঘটে বলে জানান আদমদিঘী থানার ওসি আতাউর রহমান।
নিহতরা হলেন- নওগাঁর রানীনগর থানার আমগ্রাম খানপুকুর গ্রামের প্রয়াত লালু সর্দারের ছেলে রফিকুল ইসলাম (৫৬) এবং একই এলাকার তাহের আলীর ছেলে চঞ্চল (৪৬)।
পুলিশ জানান, অজ্ঞাত একটি ট্রাক যাত্রীবাহী নছিমনটিকে (ভটভটি) ধাক্কা দেয়। এতে নছিমনটি রাস্তার পাশে ছিটকে পড়ে যাত্রী রফিকুল ও চঞ্চল (৪৬) গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি আতাউর রহমান বলেন, ঘটনার পরপর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। দুর্ঘটনার কারণ ও ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।
