২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি সড়কের পাশের খালে পড়ে যায়।

মাদারীপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ২
মাদারীপুরের রাজৈর উপজেলায় রাজৈর-শ্রীনদী আঞ্চলিক সড়কের পাশে খালে পড়ে থাকা ট্রাক।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2024, 12:41 PM

Updated : 26 Aug 2026, 09:32 AM

মাদারীপুরের রাজৈর উপজেলায় গাছ বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে ইজিবাইকের দুই যাত্রী মারা গেছেন। আহত হয়েছেন আরও তিন জন। 

শনিবার সকাল ৯টার দিকে রাজৈর-শ্রীনদী আঞ্চলিক সড়কের বদরপাশা ইউনিয়নের কাঠালিয়া সেতুর পাশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজৈর থানার ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার

নিহতরা হলেন, রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের চরঘুন্সী গ্রামের নোয়াব আলী মুন্সির ছেলে হোসেন মুন্সী (৫৫) ও একই এলাকার লাল মিয়া হাওলাদারের ছেলে ধলু হাওলাদার (৬০)। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়ি থেকে ইজিবাইকে রাজৈর যাচ্ছিলেন কয়েকজন লোক। এসময় বিপরীত দিক থেকে আসা গাছবোঝাই একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি সড়কের পাশের খালে পড়ে যায়। 

এতে ঘটনাস্থলেই ইজিবাইকে থাকা দু’জন মারা যান। গুরুতর আহত আরও তিন যাত্রী। আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মৃতদেহ রাজৈর থানায় রাখা আছে।

ওসি আসাদুজ্জামান আরও বলেন, খাল থেকে ট্রাকটি উদ্ধার করে জব্দ করা হবে। কিন্তু চালককে পাওয়া যায়নি।