২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজ মাদ্রাসাছাত্রীর মরদেহ মিলল বাড়ির পাশে

নিহতের শিশুর ‘মাথায় ও কানে জখমের চিহ্ন পাওয়া গেছে’ বলেন ওসি এমদাদুল।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2023, 10:18 AM

Updated : 27 Nov 2023, 10:42 AM

নোয়াখালীর চাটখিল উপজেলায় নিখোঁজের কয়েক ঘণ্টা পর বাড়ির পাশে খালি জায়গা থেকে এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

যার শরীরের একাধিক জায়গায় জখমের চিহ্ন পাওয়া গেছে।

সাত বছর বয়সী ওই মেয়েটির বাড়ি চাটখিলের মোহাম্মদপুর ইউনিয়নের যশোড়া গ্রামের। স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী ছিল মেয়েটি।   

চাটখিল থানার ওসি এমদাদুল হক জানান, রোববার রাতে বাড়ির পাশের খালি জায়গা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। 

ওসি এমদাদুল হক বলেন, “রোববার দুপুর থেকে মেয়েটি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরিবারের সদস্যরা থানায় জিডি করেন। পরে বাড়ির পাশের খালি জায়গায় তার মরদেহ পড়ে থাকতে দেখে বাড়ির লোকজন পুলিশকে খবর দেয়।”

নিহতের ‘মাথায় ও কানে জখমের চিহ্ন পাওয়া গেছে’ বলেন ওসি এমদাদুল।

ময়ানাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।