১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঈদ ঘিরে লম্বা ছুটি, বেনাপোল দিয়ে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি

ছুটির এ কদিন কাস্টমস ও বন্দরের কাজ সীমিত থাকলেও আন্তর্জাতিক চেকপোস্টের কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানান ইমিগ্রেশনের ওসি।

ঈদ ঘিরে লম্বা ছুটি, বেনাপোল দিয়ে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি
প্রতিদিন পেট্রাপোল বন্দর থেকে পণ্য নিয়ে তিন থেকে চারশ’ ট্রাক আসে বেনাপোল বন্দরে। আর বাংলাদেশ থেকে দেড়শ’ থেকে দুইশ’ ট্রাক পণ্য যায় ভারতে।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2025, 04:33 PM

Updated : 26 Aug 2026, 12:20 PM

ঈদকে ঘিরে দেশে টানা নয় দিনের সরকারি ছুটি থাকলেও শুধু ঈদের দিন বাদে বেনাপোল স্থলবন্দর দিয়ে সীমিত আকারে আমদানি-রপ্তানি চলবে।

কাস্টমস নীতি সংক্রান্ত দ্বিতীয় সচিব মুকিতুল হাসানের সইয়ে মঙ্গলবার জারি করা এক আদেশে ঈদের দিন বাদে ছুটির দিনগুলোতেও বন্দর দিয়ে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার প্রয়োজনীয় প্রদক্ষেপ নেওয়া কথা বলা হয়েছে।

বেনাপোল বন্দর শুল্ক ভবন কর্তৃপক্ষ বলছেন, এসময় কেউ চাইলে অবশ্যই পণ্য ডেলিভারি দেওয়া হবে।

বেনাপোল শুল্ক ভবনের কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবার ৩১ মার্চ সোমবার ঈদুল ফিতরের তারিখ ধরে এর আগে-পরে ২৯ ৩০ মার্চ এবং এপ্রিল চার দিন ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে। ঈদের ছুটি শুরুর আগে ২৮ মার্চ পড়েছে শুক্রবার। শবে কদরেরও ছুটিও সেদিনই। ছুটি শেষে অফিস খোলার কথা ছিল এপ্রিল বৃহস্পতিবার। সেদিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা হয়েছে। তার পরের দুই দিন আবার সাপ্তাহিক ছুটি। সে হিসাবে ২৮ মার্চ থেকে এপ্রিল পর্যন্ত টানা নয় দিনের ছুটিতে থাকবেন সরকারি চাকরিজীবীরা। ছুটি শেষে অফিস খুলবে আগামী এপ্রিল। তবে আমদানি-রপ্তানি এপ্রিল থেকে চলবে। এতে সব মিলিয়ে টানা দিন ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে বন্দর।

অবশ্য বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেছেন, ঈদের পরের শনিবার সাপ্তাহিক ছুটি দিন হলেও ওইদিন থেকে পুরোদমে আমদানি-রপ্তানি চলবে।

এদিকে, টানা ছুটির কারণে সীমান্তের দুই পাশে ট্রাকের জট বাড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

ভারতের পেট্রাপোলে পণ্যবাহী ট্রাকের জট রয়েছে বলে জানান বন্দরের সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কার্ত্তিক চক্রবর্তী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “স্থান সঙ্কুলান না হওয়ায় বন্দরের ট্রাক টার্মিনাল, পেট্রাপোল পার্কিং বনগাঁও টার্মিনালে কয়েকশ পণ্য বোঝাই ট্রাক অপেক্ষা করছে।

এসব পণ্য পেট্রাপোল থেকে বেনাপোল বন্দরে ঢুকবে ছুটি শেষে। এতে পেট্রাপোল বন্দর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হবে।

বেনাপোল স্থলবন্দরের উপ পরিচালক (ট্রাফিক) রাশেদুজ্জামান সজীব বলেন, “প্রতিদিন পেট্রাপোল বন্দর থেকে রপ্তানি পণ্য নিয়ে তিন থেকে চারশট্রাক আসে বেনাপোল বন্দরে। আর বেনাপোল দিয়ে দেড়শথেকে দুইশট্রাক পণ্য যায় ভারতে। দেশের ৭৫ ভাগ শিল্প প্রতিষ্ঠানের কাঁচামালসহ বিভিন্ন খাদ্যদ্রব্য আসে এই বন্দর দিয়ে।

ছুটির কয়দিন কাস্টমস বন্দরের কাজ বন্ধ থাকলেও আন্তর্জাতিক চেকপোস্টের কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানান, বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইমতিয়াজ আহসান ভূঁইয়া।