২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় বিজয় দিবসের ডিসপ্লেতে 'নৌকার গান’, স্কুলকে জরিমানা

শনিবার নাঙ্গলকোট উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2023, 09:16 PM

Updated : 16 Dec 2023, 09:16 PM

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয় দিবসের ডিসপ্লেতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিজয় দিবসের অনুষ্ঠানে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা...’ গানের তালে তালে ডিসপ্লেতে অংশ নেয়।

এতে আচরণবিধি লঙ্ঘন হওয়ায় নাঙ্গলকোট শিশু কল্যাণ জুনিয়র স্কুলকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্কুলের সহকারী শিক্ষক আরিফুল ইসলাম জরিমানা টাকা পরিশোধ করেছেন বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশ্রাফুল হক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নাঙ্গলকোট শিশু কল্যাণ জুনিয়র স্কুলের শিক্ষার্থীরা ডিসপ্লে দেখানোর সময় বাদ্যযন্ত্র নিয়ে ওই নির্বাচনী গান বাজায়। বিজয় দিবসের অনুষ্ঠানে নির্বাচনি গান বাজানোয় সঙ্গে সঙ্গে তা বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন।