২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়ি-লংগদু সড়কে যান চলাচল স্বাভাবিক

রেমালের পর বাঘাইছড়িসহ কয়েকটি সড়ক বন্ধ থাকলেও এখন সব সড়কেই যান চলাচল স্বাভাবিক আছে বলে জানিয়েছে সড়ক ও জনপদ বিভাগ।

খাগড়াছড়ি-লংগদু সড়কে যান চলাচল স্বাভাবিক
রেমালের প্রভাবে টানা বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢলে ডুবে যাওয়া একটি সড়ক।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2024, 08:01 PM

Updated : 26 Aug 2026, 09:41 AM

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দুই দিন বন্ধ থাকার পর খাগড়াছড়ির সঙ্গে লংগদুর সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক হয়েছে। 

সড়কের পানি নেমে যাওয়ায় বুধবার রাত থেকে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান।

এর আগে সোমবার ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে টানা বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢলে দীঘিনালা-লংগদু সড়কের হেড কোয়ার্টার এলাকায় সড়ক ডুবে যায়। ফলে  রাঙামাটির লংগদুর সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

প্রকৌশলী মাকসুদুর বলেন, সড়কের হেডকোয়ার্টার এলাকা থেকে পানি নেমে গেছে এবং সড়কের একাধিক স্থানে পাহাড় ধসে পড়ে থাকা মাটিও সরিয়ে নেয়া হয়েছে। এরপর এ সড়কে যান চলাচল শুরু হয়।

এছাড়া রেমালের পর বাঘাইছড়িসহ কয়েকটি সড়ক বন্ধ থাকলেও এখন সব সড়কেই যান চলাচল স্বাভাবিক আছে বলে জানান এ প্রকৌশলী।  

আরও পড়ুন

ঝড়ে ভেঙে পড়া গাছ কাটতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু